Refund Policy
সর্বশেষ আপডেট: জুন ২০২৪
আমাদের ওয়েবসাইট থেকে ডিজিটাল পিডিএফ বান্ডেল ক্রয় করার পূর্বে অনুগ্রহ করে আমাদের রিফান্ড পলিসিটি গুরুত্ব সহকারে পড়ুন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে শ্রেষ্ঠ রিসোর্স প্রদান করা।
১. ডিজিটাল পণ্যের রিফান্ড শর্ত
আমাদের পণ্যগুলো ডিজিটাল ডাউনলোডযোগ্য ফাইল (PDF) হওয়ার কারণে এবং একবার গ্রাহকের কাছে পৌঁছালে তা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তাই সাধারণত আমরা কোনো রিফান্ড বা রিটার্ন গ্রহণ করি না।
২. কোন ক্ষেত্রে আপনি সহায়তা পাবেন?
যদিও আমরা রিফান্ড দেই না, তবে নিচের সমস্যাগুলোতে আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব:
- যদি পেমেন্ট করার পর ইমেইলে ফাইলটি না পৌঁছায়।
- যদি ডাউনলোড করা পিডিএফ ফাইলটি ওপেন করতে কোনো টেকনিক্যাল সমস্যা হয়।
- যদি ফাইলের কোনো পাতা অস্পষ্ট বা অসম্পূর্ণ থাকে।
এই ধরণের সমস্যায় আমাদের সাপোর্ট টিমের সাথে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করলে আমরা আপনাকে নতুন ফাইল পাঠিয়ে দেব।
৩. ভুল অর্ডার (Accidental Purchase)
যদি আপনি ভুলবশত একই বান্ডেল দুইবার ক্রয় করে ফেলেন এবং আমাদের পেমেন্ট সিস্টেমে তার প্রমাণ থাকে, তবে সঠিক ভেরিফিকেশন সাপেক্ষে অতিরিক্ত পেমেন্টটি রিফান্ড করা হবে। এক্ষেত্রে ট্রানজেকশন চার্জ প্রযোজ্য হতে পারে।
৪. যোগাযোগ
রিফান্ড বা পেমেন্ট সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় সরাসরি যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ/হেল্পলাইন: +8801992957814
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার উচ্চশিক্ষা শুভ হোক।